ইতিহাস
মাহমুদের ইতিহাস বিষয়ক লেখা।
- মোগল কর্মচারীর বইয়ে ধর্মীয় সহাবস্থান, গুরু নানক ও হাস্সু তেলি (২০ জুন, ২০২৬)
শাহ জাহানের সময়কার এক মোগল প্রশাসনিক কর্মচারী সুরত সিং। তিনি হাস্সু তেলি নামের এক দরবেশকে নিয়ে একটি বই লিখেছেন। পাশাপাশি বইটি সুরতেরও আত্মজৈবনিক। তবে বইটি আরেকটি কারণে বিশেষভাবে লক্ষ্যনীয় ও স্মরণীয়। এতে মোগল আমলে ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের প্রমাণ মেলে
- হেলেন ক্যামকের ভিডিও আর্ট ও ‘মন্বন্তরে চার্চিলের দায়’ বিতর্ক (২২ জুন, ২০২৬)
১৯৪৩ সালে ভারতের দুর্ভিক্ষের পেছনে মূল দায় ব্রিটিশ সরকারের। একথা বহু আগে থেকেই বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেই দায় যায় উইনস্টন চার্চিলের ওপর। কিন্তু তার ভক্ত ও ব্রিটিশদের একাংশ দাবি করে দুর্ভিক্ষে চার্চিল বা ব্রিটিশ সরকারের এতোটাও দায় নেই। সম্প্রতি হেলেন ক্যামক নামের এক শিল্পীর কাজের সূত্রে বিতর্কটি আবার সামনে এল।
- আকবর: জ্ঞান চর্চায় ‘অশিক্ষিত’ বাদশাহর অবদান (২ এপ্রিল, ২০২৬)
ইদানিং মোগল বাদশাহ আকবরকে ‘অশিক্ষিত’ বলার ধুম পড়েছে। ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকগুলোয় বিষয়টিকে অতিরিক্ত ফোকাস করা হয়। তবে এই চল পুরাতন। টেলিভিশন সিরিজের পাশাপাশি ইসলামি জ্ঞানের অধিকারী ব্যক্তিরাও (নিজেদের যারা আলেম বলে পরিচয় দেন) আকবরকে নিরক্ষর বলতে পছন্দ করেন। এর অন্যতম কারণ, আকরব একটি নতুন ‘ধর্মমত’ প্রচার করেছিলেন। এখন, আক্ষরিক অর্থে বলতে গেলে আকবরকে অক্ষরজ্ঞানহীন…