ঐতিহ্য ও সংস্কৃতি
মাহমুদের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক লেখা।
- ভারতের সিনেমায় দুর্গাপূজা (১৪ অক্টোবর, ২০২৬)
দুর্গাপূজার প্রসঙ্গ ভারতের অনেক সিনেমাতেই এসেছে। তবে এর মধ্যে বিশেষভাবে পাঁচটি সিনেমার নাম করতে হয়। জয় বাবা ফেলুনাথ, হীরের আংটি, উৎসব, কাহানি ও উমা। একেকটি সিনেমার গল্প একেক রকম কিন্তু দুর্গাপূজা প্রতিটিতেই প্রধান অনুষঙ্গ।
- ‘তামাশা’ই ছিল ভিতাবাই নারায়ণগাঁওকরের প্রেম (২৭ জুন, ২০২৬)
মহারাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি তামাশা। মঞ্চে পারফর্ম করা হয় এটি। সহজে বলতে গেলে তামাশা অনেকটা যাত্রা, লোকগান, নৃত্যনাট্য সবকিছুর মিশ্র রূপ। অভিনয় আছে, গান আছে, নাচ আছে, কিছুটা খিস্তিও আছে। এই তামাশার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ভিতাবাই নারায়ণগাঁওকর। জীবনেও চেয়েও তামাশাকে ভালোবাসাতেন বেশি। সন্তান জন্মদানের কয়েক মিনিটের মাথায় মঞ্চে উঠে পারফর্ম করেছিলেন তিনি। তাকে নিয়ে লক্ষ্মণ উতেকর নির্মাণ করেছেন ঈথা। সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর