গসিপ
মাহমুদের গসিপ বিষয়ক লেখা।
- সঞ্জয় গান্ধী, হাজি মাস্তান, মুম্বাই ও রুখসানা সুলতানা (৫ এপ্রিল, ২০২৬)
গাঙ্গুবাই কাথিয়াওয়ারি, স্বপ্না দিদি, হাসিনা পারকাররা তো বহুল আলোচিত। তাদের মতো ডাকসাইটের লেডি ডন না হলেও রুখসানা সুলতানার গল্পও দারুণ কৌতূহলোদ্দীপক। দিল্লির অভিজাত পার্টিগুলোতে উপস্থিত হতেন তিনি। নজর কাড়তেন সহজেই। নিখুঁত পোশাকে তার ছিল আত্মবিশ্বাসী ভঙ্গি। ছিল ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ। একদিকে সঞ্জয় গান্ধী, অন্যদিকে হাজী মাস্তানের সঙ্গে তাকে জড়িয়ে মুম্বাইয়ে নানা গল্প চাউড় ছিল। আরো মজার ব্যপার—তিনি অমৃতা সিংয়ের মা। সাইফ আলী খানের শাশুড়ি।